• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

যৌথভাবে তদন্ত করছে পুলিশ, সিআইডি ও পিবিআই

নওগাঁর ইডেন রেষ্টুরেন্টে কর্মচারী খুন

প্রজন্মের আলো / ৩০৭ শেয়ার
Update শনিবার, ২৯ মে, ২০২১
Naogaon-dead

আবু রেজা :

নওগাঁ শহরের মুক্তিরমোড় এলাকার ইডেন চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রেষ্টুরেন্টের তৃতীয় তলা থেকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আতাউর রহমানের গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন চকশান্তি গ্রামে। তিনি ২২ বছর ধরে ওই রেস্টুরেন্টে কাজ করছিলেন। রেস্টুরেন্টে খেতে আসা কাস্টমারদের গাড়ি পাহাড়া দেয়ার পাশাপাশি রাতের বেলা রেস্টুরেন্টের ভেতরে নৈশপ্রহীর কাজও করতেন।

আতাউরের ছেলে রতন হোসেন জানান, শুক্রবার রাত ১০টার দিকে শেষ তার বাবার সঙ্গে ফোনে কথা হয়। পরিবারের খোঁজ নেয়ার জন্য আতাউর ফোন করেছিলেন। এরপর সকালে জানতে পারেন তার বাবা আর নেই।

রাতে আতাউরের সঙ্গে বাদল নামে এক কর্মচারী ছিলেন। কিন্তু সকালে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান রতন।

হত্যার সঙ্গে বাদল যুক্ত থাকতে পারেন বলে রতনের দাবি।

স্থানীয় পদ্মা বাস কাউন্টারের কর্মচারী মোহন রানা বলেন, ‘আতাউর ভাই খুব ভালো মানুষ আছলো। অনেক বছর ধর‍্যা হোটেলে কাজ করে। সকালে শুনবার পানু কেবা তাক ম্যারা ফেলছে। এত সহজ-সরল মানুষকে কে মারলো হামরা তার বিচার চাই।’

এ বিষয়ে যৌথমালিকানাধীন ইডেন রেস্টুরেন্টের মালিক পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নিহত আতাউর রহমান ও ওই রেস্টুরেন্টের সহকারী রাঁধুনি বাদল রাতে এক সঙ্গে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে প্রধান রাঁধুনি রেস্টুরেন্টে আসলে আতাউরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

হত্যার পর মরদেহটি কাঁথা-বালিস দিয়ে ঢেকে রাখা হয়। পরে পুলিশ রেস্টুরেন্টের তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহে ছুরি দিয়ে শরীরজুড়ে খোঁচানোর চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকেই ওই রেস্টুরেন্টের রাঁধুনী বাদল পলাতক রয়েছে।

ওসি আরও জানান, রাজশাহী থেকে সিআইডির ফরেনসিক টিম এসেছে। তারা হত্যাকাণ্ডের স্থানসহ চারপাশে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। পাশাপাশি যৌথ তদন্ত শুরু করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories