• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার আ্যসোসিয়েশনের নির্বাচনে সকল পদে জাতীয়তাবাদী আইনজীবী বিএনপি প্যানেলের জয়

প্রজন্মের আলো / ৩২৪ শেয়ার
Update শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি এম.এইচ.এম জাহাঙ্গীর আলম ও শওকত ইলিয়াছ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে একটানা বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির লাইব্রেরি কর্নারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি যাচাই-বাছাই, ২৫ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নিবাচনে ১৫ পদে মোট ২৩ জন মনোয়নয়ন জমা দেন। ভোটার সংখ্যা ৪৪১ জন।নওগাঁ জেলা এ্যাডভোকেট  বার অ্যাসোসিয়েশনের মোট সদস্য ৪৭৮ জন।এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আব্দুর রশিদ-(১) ১৫ সদস্যর একটি কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে দেওয়ান মাহবুব আলী (সুজা) ও নজমুল ইসলাম কবিরাজ, সহ-সাধারণ সম্পাদক প্রশাসন পদে রেজাউল করিম-১ (ঝন্টু), সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরি পদে আবু বকর সিদ্দীক, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে সাব্বির আহম্মেদ। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- এস.এম সরোয়ার হোসেন, জহুরুল ইসলাম-২, মো. জাহাঙ্গীর আলম-২, মমিরুল ইসলাম, নুসরাত ই আলম কেয়া, মো. আতিকুর রহমান, আল আমিন, এস এম জোবায়ের, তারেক হোসাইন এবং সাজেদুর রহমান-৩ (পরাগ)। নির্বাচিত সভাপতি এম.এইচ.এম জাহাঙ্গীর আলম বলেন, নওগাঁ বারের কাজ করার জন্য আমাকে নির্বাচিত করায় সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। বারের যে সকল সমস্যা আছে সে সকল সমস্যা সমাধানে সকল সদস্যদের আমি সাহায্য কামনা করছি। আমরা যেন একসাথে কাজ করে সে সকল সমস্যার সমাধান করতে পারি ও ভবিষ্যতে নওগাঁ জেলা বারকে যেন বাংলাদেশের মধ্যে মডেল বার হিসেবে দেশবাসীর সামনে উপহার দিতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories