নজিপুর সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রজন্মের আলো
/ ১৬৭
শেয়ার
Update
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
নওগাঁ নজিপুর সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত-- প্রজন্মের আলো
রিজভী রহমান:
নজিপুর সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ এবং নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের শিক্ষার্থী Md. Sabbir Hossen ফেসবুক স্ট্যাটাসে লিখেন, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি ১৯৫২-এর সকল ভাষা শহিদকে। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।