• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ পত্নীতলায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে 

প্রজন্মের আলো / ২৫৩ শেয়ার
Update রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

শাহরিয়ার শাওন :
“বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’।
শনিবার (২৫ অক্টোবর) পত্নীতলা উপজেলা পরিষদ হলরুমে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ফোর্ব ফোরাম -এর উদ্যোগে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষের উপস্থিতি ছিল চোখ জুড়ানোর  মতো।
মুন্ডা সম্প্রদায়ের নৃত্যশিল্পী বিপ্লব কুমার এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন রনি ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অপারেশন ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা এবং চার্চ অব ইংল্যান্ড এর পরিচালক চার্লস রিড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —দ্য হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়,ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম উপদেষ্টা রুহি নাজ,সুজন (সুশাসনের জন্য নাগরিক), নওগাঁ জেলা শাখার সভাপতি
মোফাজ্জল হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন —দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিযানুর রহমান,
এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন,বাংলা ফোর্ব ফোরামের সভাপতি মমত মারিয়ম বেগম শেফা,নওগাঁ জেলা ফোর্ব ফোরামের সভাপতি সাজেদুর রহমান দুলাল প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছে, আর এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য ও শক্তি। তারা তরুণ প্রজন্মকে এই সম্প্রীতির বন্ধন ধরে রাখার আহ্বান জানান।
 বক্তারা আরও বলেন, বৈচিত্র্য ও সম্প্রীতির চর্চা সমাজে সহনশীলতা বৃদ্ধি করে এবং একটি সুন্দর, মানবিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এক স্বপ্নে রাজ্যে পাড়ি দেই । দিনব্যাপী এ উৎসব পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories