• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিলল ১৪৯ বস্তা সার

প্রজন্মের আলো / ১০৪ শেয়ার
Update বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মন্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করে জব্দ করেছে কৃষি অফিস।
বুধবার সন্ধ্যায় সারগুলো জব্দ করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে।
উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।
সৈনিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
স্থানীয় ও কৃষি অফিস জানায়, সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ি। বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। সার সংকটের এই সময়ে এত বিপুল পরিমাণ সার মজুত রাখার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবগত করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করে জব্দ করেন।
পাইকবান্ধা গ্রামের কৃষক রেজাউল করিম ও ওমর ফারুক বলেন, “আমরা দিনের পর দিন সার না পেয়ে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে পড়ছি। অথচ অবৈধভাবে কেউ যদি এতোগুলো বস্তা সার মজুদ করে রাখে—এটা কৃষকদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”
বিএনপি নেতা ও ব্যবসায়ি সিরাজুল মন্ডল বলেন, “আমি একজন খুচরা সার ব্যবসায়ি। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। আমি সারগুলো নিয়ে তো আর খাবো না বা অন্য জেলায় বিক্রি করছি না। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।”
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বলেন, “সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম। দুপুরে হঠাৎ করে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল। তবে আমার একটি অনুষ্ঠান থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।”
তবে কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসে। তবে কোথা থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories