• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ মেডিকেল শিক্ষার্থীদের তাক লাগানো রেজাল্ট

প্রজন্মের আলো / ২০৩ শেয়ার
Update বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সাদেকুর রহমান বাঁধন:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষার রেজাল্টে তাক লাগিয়ে দিয়েছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মে ২০২২ পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজ থেকে ২২৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছে ১৮৪৪ জন৷ পাশের হার ৮১.৯২% ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ মেডিকেল কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩ জন৷ এই কলেজে পাশের হার ৯৩.৪৭%। রেজাল্টে প্রতিষ্ঠানগুলোর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজের অবস্থান দ্বিতীয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মার্কস পেয়েছে মোট ৫ জন। এর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ থেকেই পেয়েছে ২ জন শিক্ষার্থী ৷ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ৮৫ শতাংশ মার্কস পেলে অনার্স মার্কস হিসেবে স্বীকৃত হয়। মাইক্রোবায়োলজীতে অনার্স মার্কস প্রাপ্ত সামান্তা ইসলাম ও আফিফা সাফায়েত উভয়েই নওগাঁ মেডিকেল কলেজ এর শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত ক্লাশ এবং শিক্ষকদের আন্তরিকতার ভুয়সী প্রশংসা করেন ।

নওগাঁ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীণ ফ্যাকাল্টি ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: মো: আবু জার গাফফার বলেন, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের এই সাফল্য অর্জন হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। সাফল্যের জন্য প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আব্দুল বারী ও বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসানের সঠিক দিক নির্দেশনার প্রশংসা করেন।

মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক ও একাডেমিক কো অর্ডিনেটর ডা: মীর্জা মুহম্মদ ওয়াসী পারভেজ এই অসামান্য সাফল্যের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্বারোপ করেন।

কলেজটির বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসান শিক্ষার্থীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামোগত কিছু অপ্রতুলতাকে জয় করতে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা যেভাবে সমন্বিতভাবে নিরলস পরিশ্রম করে চলেছে তা সত্যিই গর্ব করার মতো।

অদূর ভবিষ্যতে ভালো চিকিৎসক ও ভালো মানুষ হয়ে এসব শিক্ষার্থীরা মানবসেবার ব্রতে নিয়োজিত করবে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories