• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ সদরে ব্র্যাক প্রাইমারি স্কুলের উদ্বোধন

প্রজন্মের আলো / ১৯৬ শেয়ার
Update মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
নওগাঁ সদরে ব্র্যাক প্রাইমারি স্কুলের শুভ উদ্বোধন-- প্রজন্মের আলো

তন্ময় রহমান:

নওগাঁ সদর উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্র্যাকের নতুন একটি প্রাইমারি স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এ কে আজাদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদরের  উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে  মোঃ জাকির হোসেন (বিইপি), আঞ্চলিক ব্যবস্থাপক (জিজেডি) মোঃ আহসান হাবিব, ব্র্যাকের মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মোঃ মিজানুর রহমান, মানবসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, এরিয়া ম্যানেজার রাজন দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।
অন্যান্য বক্তারা বলেন, এই স্কুলটি এলাকার শিশুদের আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিতা কাটার মাধ্যমে স্কুলের মূল কার্যক্রম শুরু হয় এবং শেষে আমন্ত্রিত অতিথিরা স্কুল প্রাঙ্গণ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories