• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রজন্মের আলো / ১৮৬ শেয়ার
Update সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা: 

নওগাঁ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী রিফাত এর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজের কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শাহরিয়া শিশির বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে একটি বিক্ষোভ মিছিল কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে কলেজের অধ্যক্ষ সামসুল হক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বিদ্যুতের অপসারনের দাবীতে অবস্থান নেয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী ও আরমান হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় কলেজে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছিলেন । নওগাঁ সরকারি কলেজের ডিগ্রী (পাস) কোর্স এর শিক্ষার্থী শাহরিয়া শিশির। তিনি নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসীন্দা। নওগাঁ জেলা ছাত্রদলের  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ছিলো। 

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে কলেজ প্রাঙ্গনে রিফাতকে দেখে কথা আছে বলে শাহরিয়া শিশির তাকে মাঠে নিয়ে যায়। সেখানে শাহরিয়া শিশির ও মারুফ সহ কয়েক এলোপাতাড়ি মারপিট করে। মারপিট শেষে তাকে হত্যার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় পাশেই অবস্থান করছিলেন কলেজের অধ্যক্ষ সামসুল হক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বিদ্যুত। তাকে বাঁচানোর জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি। ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা শাহরিয়া শিশির এর বিচারের দাবীতে স্বোচ্চার হয়ে উঠে।

এদিকে নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শনিবার বিবৃতি দেয়া হয়েছে এ ঘটনার সাথে তাদের কোন ধরণের সম্পৃক্তা নেই। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী বলেন- ছাত্রদলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়ন হতে দেয়া যাবে না। এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ খুঁজছে। আমরা তাদের সে সুযোগ দিবো না। আমার সামনে শিক্ষার্থী রিফাতকে মারধর করা হয়েছে। পাশে অধ্যক্ষ সামসুল হক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বিদ্যুত ছিলেন। এখন তারা বার বার শাহরিয়া শিশিরকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা এ ঘটনার বিচার দাবী করছি। সেই সাথে অধ্যক্ষ সামসুল হক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বিদ্যুতের অপসারণ দাবী করছি। যদি এ ঘটনার বিচার না হয় আমরা কঠোর আন্দোলনে যাবো। এ বিষয়ে শাহরিয়া শিশিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ বলেন, শাহরিয়া শিশির আগে স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত ছিল। বর্তমানে হয়তো নিজেকে ছাত্রদল দাবি করছেন। শিক্ষার্থীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক বলেন- পাশেই বহিরাগতদের দুই পক্ষের মারপিট হচ্ছিল। কি বিষয়ে নিয়ে এর মারপিট হচ্ছিল আমার জানা নেই। যেহেতু শিক্ষার্থীরা আমাকে এই কলেজে চাইনা যদি অন্যত্র বদলি হয় আমি চলে যাবো। এর বেশি আর কিছু বলার নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories