• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

পারভেজকে পারভীন ভেবে পিত্তথলি কেটে ফেললেন ডাক্তার!

প্রজন্মের আলো / ১৫০ শেয়ার
Update সোমবার, ২২ মে, ২০২৩
ভুল চিকিৎসার শিকার যুবক মো. পারভেজ

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের পিত্তথলি কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। একজন নারী রোগীর চিকিৎসাপত্র ও রিপোর্ট দেখে ওই যুবকের পিত্তথলির অস্ত্রোপচার করেন টাঙ্গাইল শহরের সোনিয়া নার্সিং হোমের সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. তুহিন তালুকদার।

এ ঘটনার পর রোববার (২১ মে) দুপুরে ভুল চিকিৎসার শিকার যুবক মো. পারভেজ প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার বুয়ালী এলাকার আ. কাদের শেখের ছেলে মো. পারভেজ পেটের প্যানক্রিয়াজের ব্যথা নিয়ে গত ২৭ এপ্রিল টাঙ্গাইল সোনিয়া নার্সিং হোমের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মো. তুহিন তালুকদারের কাছে যান। পরে ওই চিকিৎসক পারভেজকে দেখে আল্ট্রাসনোগ্রাম ও এক্সরে করানোর পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযারী ওই নার্সিং হোম থেকেই পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট চিকিৎসককে দেখান পারভেজ। পরে চিকিৎসক রিপোর্ট দেখে তাৎক্ষণিক অপারেশনের কথা জানান।

চিকিৎসকের কথায় ওই দিনই পারভেজের পেটে অস্ত্রোপচার করে পিত্তথলি কেটে ফেলেন চিকিৎসক তুহিন তালুকদার।

অপারেশনের পর পিত্তথলি তার স্বজনদের দেখালেও কোনো পাথর ছিল না। পরে রোগীর স্বজনদের জানানো হয় কেটে ফেলা পিত্তথলিতে কোনো ক্যান্সারের জীবানু রয়েছে কিনা সেটা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর জন্য নার্সিং হোমে রেখে দেন। এরপর সেখানে পারভেজকে আরও কয়েক দিন চিকিৎসার পর বকেয়া টাকা আদায় শেষে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীকে ছাড়পত্র দেন।

পরে রোগীর স্বজনরা ছাড়পত্র নিয়ে দেখতে পান পারভেজের ভুল চিকিৎসা হয়েছে। পারভেজের স্থানে পারভীন নামের এক নারীর রিপোর্ট দেখে সার্জারি চিকিৎসক তার পিত্তথলি কেটে ফেলেছে। বিষয়টি চিকিৎসক ও নার্সিং হোম কর্তৃপক্ষকে জানানো হলে তারা ভুল স্বীকার করে রোগী ও তার স্বজনদের কাছে দুঃখ প্রকাশ করেন।

পারভেজের স্ত্রী তামান্না হাসান বিজলি বলেন, চিকিৎসক তুহিন ও নার্সিং হোমের মালিক আবুল কালাম রিজভী ভুল চিকিৎসার জন্য শুধু দুঃখ প্রকাশ করেছেন। এটা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধও করেছেন। তারা নাকি অনেক ক্ষমতাধর টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবেন।

পার‌ভেজ আ‌রেও ব‌লেন, আমার রি‌পোর্টগু‌লো ডাক্তার দেখার পর জানান পিত্তথলিতে পাথর র‌য়ে‌ছে এবং প্যানক্রিয়াটাইটিস রোগ ধরা প‌ড়ে‌ছে। দ্রুত অপা‌রেশন না করা গে‌লে পিত্তথলির পাথর হা‌র্টে চ‌লে যা‌বে। অপা‌রেশ‌নের পর ব্যথা না কমায় অন্য এক ক্লি‌নি‌কে চি‌কিৎসক আহসান হা‌বিবের কাছে যাই। তি‌নি আমার রি‌পোর্ট দে‌খে জানান আমার পিত্তথলির যে সমস্যা সেটা না কে‌টেই চি‌কিৎসা করা যেত।

তি‌নি আরও ব‌লেন, অপা‌রেশ‌নের পর আমার স্বজন‌দের পিত্তথলিতে পাথর দেখা‌তে পা‌রেন‌নি চি‌কিৎসক।

সোনিয়া নার্সিং হোমের মালিক আবুল কালাম রিজভী বলেন, সঠিকভাবেই পিত্তথলির অপারেশন হয়েছে ওই রোগীর। তবে রোগী পার‌ভে‌জের না‌মের স্থ‌লে পারভী‌নের নাম চ‌লে এসেছে। এছাড়া বা‌য়োপ‌সির জন্য রাখা পিত্তথলির যে পাথরটা সেটা ক্লি‌নিক থে‌কে হা‌রি‌য়ে‌ যাওয়ার কার‌ণে দুঃখ প্রকাশ করা হ‌য়ে‌ছে রোগী ও তার স্বজন‌দের কা‌ছে। সে‌দিন পাঁচ‌টি অপা‌রেশন হ‌য়ে‌ছিল না‌র্সিং‌ হো‌মে। এর ম‌ধ্যে অনাকা‌ঙ্খিত এই ঘটনা ঘ‌টে‌ছে।

এ বিষয়ে ডা. তুহিন তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories