• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রবাসীদের দেশে প্রবেশে বাধ্যতামূলক কোয়ারেন্টিনসহ নতুন নির্দেশনা

প্রজন্মের আলো / ৩৩২ শেয়ার
Update বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে প্রবেশে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। যেকোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীতে বিপিএস অডিটোরিয়ামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ‘সমতার বাংলাদেশ, এইডস ও মহামারি হবে শেষ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, যে সব যাত্রী আফ্রিকা অঞ্চল থেকে দেশে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার ৪৮ ঘণ্টা আগে করা করোনার টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। যে কোনো দেশ থেকে টেস্ট ছাড়া কেউ এলে, তাদেরকেও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা বিদেশে থাকেন, বিশেষ করে যারা আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে রয়েছেন, আমি তাদেরকে আহ্বান করবো, তারা যেন তাদের স্ব-স্ব স্থানে অবস্থান করেন। দেশের এবং তার পরিবারের নিরাপত্তার জন্য যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে থাকার আহ্বান করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মুজিবুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারধান জান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories