• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতে

প্রজন্মের আলো / ৩০২ শেয়ার
Update শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্ক:

দেশব্যাপী বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ কর্মসূচি চলছে। এ কারণে জানুয়ারি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ পরীক্ষা হতে পারে বলে জানা গেছে। এই পরীক্ষার মাধ্যমে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়ে একাধিক সভা করা এখনো বাকি আছে। এছাড়া নতুন বই বিতরণ কার্যক্রম নিয়ে অধিদফতরের পাশাপাশি শিক্ষকরাও ব্যস্ত সময় পার করছেন। এ কার্যক্রম শেষ হওয়া মাত্রই পরীক্ষার প্রস্তুতি নেবেন কর্মকর্তারা।

এদিকে, হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারি মাসেও প্রাথমিকের নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা ঠিক কবে নাগাদ হতে পারে তা জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পরীক্ষা হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এ নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৪ নভেম্বর। ৩২ হাজার ৫৭৭টি পদের জন্য আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। প্রতি পদের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন।

জানা গেছে, সহকারী শিক্ষকের মোট ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদের মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories