• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বদলগাছীর পাহাড়পুরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৬৮ শেয়ার
Update সোমবার, ৯ জুন, ২০২৫

নুরুজ্জামান লিটন:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার মাঠে মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে “ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়।
শনিবার ঈদের দিবাগত রাতে ও দ্বিতীয় দিন রবিবার দিবাগত রাতে দুদিনব্যাপী এ খেলার আয়োজন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেনটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলার উদ্বোধন করেন ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব চয়েন উদ্দিন করিম।
উক্ত ফুটবল টুর্নামেন্টে রকি একাদশ,রউফ একাদশ, শুভ একাদশ ও রনি একাদশ মোট এই ৪ টি গ্রুপে দুইরাত ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
শেষ রাতে রউফ একাদশ বনাম শুভ একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই ফাইনাল খেলায় রউফ একাদশকে ৫-১ গোলে হারিয়ে শুভ একাদশ বিজয় লাভ করে।দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি গোল করে সেরা গোলদাতার পুরস্কার জিতে নেয় অনন্ত।সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করে রিমন এবং সেরা গোলকিপারের আসন কেড়ে নেয় আব্দুর রাহীম।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ১০ হাজার টাকার পুরস্কার ও রানার্সআপ ৫ হাজার টাকায় পুরস্কার লাভ করে।
ঐতিহাসিক পাহাড়পুর ইউপিসহ বিভিন্ন এলাকার দর্শকেরা রাত জেগে এই ফুটবল খেলা উপভোগ করে ঈদুল আজহার আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে নেয়।
আনন্দঘন পরিবেশে খেলার আয়োজন বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে পাহাড়পুর ইউপির সদস্য চয়েন উদ্দিন করিম বলেন,ভারতের সীমান্তবর্তী নওগাঁ জেলার নেশার রাজ্যে বসবাস করেও তরুণেরা নেশাকে বাদ দিয়ে খেলাকে আনন্দের উপকরণ হিসেবে বেছে নেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতাবোধ ও ধন্যবাদ জ্ঞাপন করছি।তাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories