• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বর্ষায় ত্বক ভালো রাখার সহজ ও কার্যকরী কিছু উপায়!

প্রজন্মের আলো / ৪০৬ শেয়ার
Update রবিবার, ২০ জুন, ২০২১

ঋতু পরিবর্তনের দেশ এই বাংলাদেশ।একদিক থেকে বর্ষা আমাদের জীবনে স্বস্তি নিয়ে আসে ঠিকই, কিন্তু এই সময়ই  এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে প্রকৃতি ও আমাদের ত্বকেও। যত রোগ ও ত্বকের সমস্যা দেখা দেয়। তাই ঋতু পরিবর্তনের সাথে সাথে, ত্বকের যত্নের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা অত্যন্ত জরুরি।  এখন বর্ষাকাল। তাই বর্ষায় ত্বকের প্রতি নিন একটু বাড়তি যত্ন।

নইলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের শরীরের সঙ্গে সঙ্গে নিজের ত্বকের সৌন্দর্য ধরে রাখতে জেনে নিন সহজ ও কার্যকরী কিছু উপায়-

আসুন দেখে নেওয়া যাক, বর্ষাকালে ত্বক ভাল রাখতে কী কী নিয়ম মেনে চলা জরুরি –

১) প্রতিদিন মুখ ধোওয়ার অভ্যাস করুন
বর্ষাকালে ত্বকের পোরস দূষণ এবং ময়লার কারণে বন্ধ হয়ে যায়, ফলে পিম্পল ও ব়্যাশের মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই ত্বক পরিষ্কার রাখতে, দিনে অন্ততপক্ষে দুই থেকে তিনবার মুখ ধোওয়ার প্রয়োজন। আপনার ত্বক ড্রাই হলে আপনি টোনারও ব্যবহার করতে পারেন।
 
২) ত্বক এক্সফোলিয়েট করুন
প্রতি সপ্তাহে কমপক্ষে একবার, ত্বকের এক্সফোলিয়েশন করা উচিত। যার ফলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং ত্বককে কোমল, উজ্জ্বল করে তোলে।
৩) ময়েশ্চারাইজার ব্যবহার করুন
শুধু শীতকালেই নয়, বর্ষাকালেও ময়েশ্চারাইজার ব্যবহার করা, ত্বকের যত্নে অত্যন্ত জরুরি। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে কোমল ও মসৃণ রাখতে বিশেষভাবে সহায়তা করে। বিশেষ করে রাতের বেলা ময়েশ্চারাইজার প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজনীয়। রাত্রিবেলা ত্বক নিজে থেকেই নিজেকে মেরামত করার চেষ্টা করে। তাই এই সময় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে, ত্বক উজ্জল হয় এবং রিঙ্কেলস-এর সমস্যাও দূর হয়।
৪) সানস্ক্রিন ব্যবহার করুন
বর্ষাকালে ময়েশ্চারাইজার ব্যবহারের মতোই, সানস্ক্রিন ব্যবহার করাও অত্যন্ত জরুরি। গ্রীষ্মের মতো বর্ষাকালে, সূর্যের তাপ সেভাবে অনুভব করা যায় না, তবে বর্ষাকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার ত্বকের ক্ষতি করে। তাই ত্বককে সুরক্ষিত রাখতে, সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।
৫) বেশি সবুজ শাকসবজি খান
কেবলমাত্র বাইরে থেকে নয়, ভেতর থেকেও ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর, তৈলাক্ত খাবার ত্বকের উপর গভীর প্রভাব ফেলে। যার ফলে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা লক্ষ্য করা যায়। তাই এই সব সমস্যা থেকে দূরে থাকতে, নিজের খাদ্যতালিকায় বেশি করে সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করুন। সবুজ শাকসবজি ভিটামিন ও প্রচুর পরিমাণে খনিজ সমৃদ্ধ হয়, যা আপনার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে।
৬) ফল খান
খাদ্যতালিকায় কেবলমাত্র সবুজ শাকসবজি নয়, বেশি করে ফলও রাখুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, ত্বকের জন্য খুবই উপকারি। এটি ত্বককে উজ্জ্বল করে তুলতেও সহায়তা করে।

৭) বেশি করে জল পান করুন
সুস্থ থাকতে ও মনের মতো ত্বক-চুল পেতে চাইলে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। জল শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করতে সাহায্য করে। বর্ষাকালে বেশি করে জল পান করলে, ত্বক ভাল থাকে এবং উজ্জ্বল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories