• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্ট

ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর আহ্বান জানিয়েছেন টাইলস ব্যবসায়ী নেতা বনফুল

প্রজন্মের আলো / ১৮২ শেয়ার
Update শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চলে আসছে-এমন মন্তব্য করেছেন দক্ষিণ নওগাঁ টাইলস অ্যাসোসিয়েশনের সভাপতি বনফুল। তিনি বলেছেন, ভ্যাট অফিসের কিছু কর্মকর্তার মনগড়া ভ্যাট নির্ধারণের কারণে একটি বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে, যেখানে সরকার ও সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন কিছু কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ী।

শনিবার (১৭ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বনফুল এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অনেক বড় টাইলস ব্যবসায়ী ভ্যাট বিভাগের কিছু কর্মকর্তাকে খুশি রেখে সরকারকে প্রকৃত ভ্যাট পরিশোধ করছেন না। এর ফলে রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে, আর বাজার ব্যবস্থায় তৈরি হচ্ছে বৈষম্য ও অনৈতিক প্রতিযোগিতা। তিনি বলেন,ভ্যাট অফিস থেকে প্রত্যেক দোকানদারের ওপর মনগড়াভাবে ভ্যাট ধার্য করে দেওয়া হয়। এই সুযোগেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

দক্ষিণ নওগাঁ টাইলস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিজের অবস্থান থেকে তিনি এই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে তিনি আর কোনো মনগড়া ভ্যাট দেবেন না। যতটুকু পণ্য বিক্রি করবেন, ঠিক ততটুকুর ওপরই ভ্যাট পরিশোধ করবেন। অর্থাৎ ভ্যাট না বেশি, না কম। পোস্টে তিনি আরও বলেন, আমরা ভ্যাট দিয়ে পণ্য কিনব, ভ্যাট নিয়ে পণ্য বিক্রি করব এবং বছর শেষে সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী আয়কর পরিশোধ করব। এ লক্ষ্যে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে আধুনিক ভ্যাট মেশিন (ইএফডি/পস মেশিন) স্থাপন করা প্রয়োজন, যাতে ব্যবসায়ীরা সরাসরি সরকারকে ভ্যাট পরিশোধ করতে পারেন এবং কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ না থাকে।

তার এই বক্তব্যকে ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর একটি সাহসী অবস্থান হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। অনেকেই মনে করছেন, ব্যবসায়ী নেতাদের এ ধরনের উদ্যোগ সরকারকে রাজস্ব আহরণে সহায়তা করার পাশাপাশি বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories