• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মনিটাইজেশন পদ্ধতি সহজ করল ইউটিউব

প্রজন্মের আলো / ২৮১ শেয়ার
Update মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্ক:

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনোদনের জন্য সকলেই কমবেশি নজর রাখেন ইউটিউবে। বহু মানুষ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জনও করেন। কিন্তু ইউটিউবে টাকা উপার্জন কিন্তু মোটেও সহজ নয়। তার জন্য বেশ কিছু কঠিন ধাপ পেরতে হয়। যার ফলে অনেকেই চ্যানেল খুললেও খানিকটা হতাশ হয়েই মাঝ পথে বন্ধ করে দেন ভিডিও আপলোড। তাদের কথা ভেবেই মনিটাইজেশন পদ্ধতিতে কিছুটা সহজ করল ইউটিউব।

বিষয়টা ঠিক কী? এতদিন ইউটিউব থেকে উপার্জন শুরু করার ক্ষেত্রেও বেশ কিছু ধাপ পেরতে হত।

পলিসি অনুযায়ী, যে কোনও চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হত ১০০০। এখানেই শেষ নয়, ওয়াচ আওয়ার হতে হত ৪০০০ ঘণ্টা। তবে ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেও চ্যানেলে মনিটাইজেশন হত। কিন্তু এই লক্ষ্য পূরণ করা নতুন চ্যানেলের জন্য অত্যন্ত কঠিন। সেই কথা চিন্তা করেই পদক্ষেপ করল ইউটিউব। এবার আর ১০০০ নয়, সাবক্রাইবারের সংখ্যা পাঁচশো হলেই চ্যানেল মনিটাইজেশন হবে। অর্থাৎ উপার্জন করতে পারবেন টাকা। তবে সেই সঙ্গে ওয়াচ আওয়ার হতে হবে ৩০০০ ঘণ্টা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। তার মধ্যে আছে আমেরিকা, কানাডা, তাইওয়ান ও সাউথ কোরিয়া।

ইউটিউবের এই সিদ্ধান্ত নতুন বা ছোট ক্রিয়েটারদের সাহায্য করবে বলেই মনে করছে সংস্থা। প্রসঙ্গত, ইউটিউবে ভিডিও আপলোড করে তার ভিডিও-এর ভিত্তিতেই যে উপার্জন হয় তা নয়। সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ। যার বিনিময়ে মোটা টাকা উপার্জন করেন ক্রিয়েটররা। বলা যায়, বর্তমান সময়ে উপার্জনের একটা বড় সুযোগ দিচ্ছে ইউটিউব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories