• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মার্কিন প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ পেলেন হাফেজে কোরআন

প্রজন্মের আলো / ২৮৪ শেয়ার
Update সোমবার, ২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো একটি শীর্ষ গুরুত্বপূর্ণ পদে একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার অ্যাম্বাসাডর হিসেবে ভারতীয় মুসলিম রাশিদ হুসাইনকে মনোনয়ন দিয়েছেন তিনি। গত শুক্রবার (৩০ জুলাই) হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার (ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) প্রথম মুসলিম দূত হিসেবে রাশিদ হুসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের আমেরিকা ও সব ধর্মের প্রতিনিধি নিয়ে একটি প্রশাসন গঠনের মনোভাব প্রকাশ পায়।’

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রাশিদ হুসাইন (৪১) জাতীয় নিরাপত্তা পরিষদের পার্টনারশিপ ও গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ওবামা প্রশাসনের সময় তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্ট্র্যাটেজিক কাউন্টার টেরোরিজম কমিউনিকেশনসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং হোয়াইট হাউসের উপসহযোগী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

রাশিদ হুসাইন আমেরিকার ওয়াইমিংয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রকৌশলী মুহাম্মদ আকবর হুসাইন ও মা রুকাইয়া ছিলেন ভারতীয় মুসলিম প্রবাসী। হুসাইন যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। নিউ হ্যাভেন সিটির ইয়েল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি ইয়েল ল জার্নালের সম্পাদক ছিলেন। এরপর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লোক ও প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ সময় তিনি একই বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়েও ডিগ্রি নেন।

রাশিদ হুসাইন জর্জটাউন ল সেন্টার এবং জর্জটাউন স্কুল অফ ফরেন সার্ভিসে আইন বিষয়ক অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি উর্দু, আরবি ও স্প্যানিশ ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলতে পারেন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এজেন্সিকে অসামান্য সেবা দেওয়ায় রাশিদ হুসাইনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘রাশিদ হুসাইন একজন দক্ষ আইনজীবী ও হোয়াইট হাউসের বিশ্বস্ত কর্মী। কায়রোয় আমি যে অংশিদারিত্বের আহ্বান করেছিলাম, তিনি এর উন্নয়নে প্রধান ভূমিকা পালন করেন। তা ছাড়া পবিত্র কোরআনের একজন হাফেজ হিসেবে তিনি আমেরিকান মুসলিম সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় আমি তাঁকে ধন্যবাদ জানাই।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories