নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ইটভাটার ট্রাকের চাকার চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন(৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছে। এঘটনায় উত্তেজিত শিক্ষার্থী ও জনতা ইটভাটায় আগুন ধরিয়ে দিয়েই এরং নগত কয়েক লক্ষ্য টাকা সহ আট ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করেন।
শিক্ষার্থীরা জানাই, মঙ্গলবার ১১ টার দিতে পাইভেট পড়ানোর উদ্দেশ্য মোটরসাইকেল যোগে কিত্তিপুর থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন রিমন হোসেন। এসময় কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি টাকের চাকায় চাপা পরে । এতে ঘটনাস্থলে নিহত হন । নিহত রিমন হোসেন সদর উপজেলার কিত্তিপুর গ্রামের শাহীন হোসেন ছেলে। তাৎক্ষণিক উত্তেজিত শিক্ষার্থী – জনতা পাশাপাশি বিবিসি নামক দুইটি ইটভাটায় অফিস ও একটি এক্সক্যাভেটর , কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ইটভাটা বন্ধের দাবীতে নওগাঁয় – বদলগাছী আঞ্চলিক সড়কের মাঝে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে করে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক বলেন দুপুর বারোটা তিরিশ মিনিটে খবর পেলে। ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সেনা বাহিনী এসে উত্তেজিত শিক্ষার্থী – জনতাকে নিয়ন্ত্রণে আনেন এরং নওগাঁয় – বদলগাছী আঞ্চলিক সড়কের যানবাহন চলাচল সচল করেন।
ইটভাটার মালিক বলেন, সড়কে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া ও লুটপাট করা আইন অমান্য করা। এ বিষয়ে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে। তিনি আরো বলেন তার ইট ভাটার অফিস থেকে আট ভরি স্বর্ণ ও ৫ লক্ষ নগদ টাকা লুটপাট হয় এবং সকল হিসেবের নথিপত্র, এক্সক্যাভেটর ও ট্রাক পুড়ে যায় এতে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়।