• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

চ্যাম্পিয়নস লিগ

শিরোপার স্বাদ পেল চেলসি

প্রজন্মের আলো / ২৬৫ শেয়ার
Update শনিবার, ২৯ মে, ২০২১
চ্যাম্পিয়ন্স লিগ জিতে চেলসির খেলোয়াড়রদের উদযাপন। ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:

ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের শিরোপার স্বাদ পেল চেলসি। এটি ব্লুজদের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। অন্যদিকে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা থেকে এক পা দূরত্বে থামলো সিটিজেনদের দৌড়।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কখনোই জালের দেখা পাননি। তবে কাই হাভার্টজ একেবারে মোক্ষম সময়ে বাজিমাত করলেন। পর্তুগালের পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে দলকে উপহার দিলেন সবচেয়ে বড় জয়ের উপলক্ষ।

খেলার ৪২তম মিনিটে গোলরক্ষক মঁদির বাড়ানো বল মাঝমাঠে পেয়ে সুযোগ বুঝে হাভার্টজের উদ্দেশে থ্রু পাস বাড়ান ম্যাসন মাউন্ট। এদিকে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে যান এদেরসন, ওয়ান-অন-ওয়ানে দারুণ এক টোকায় তাকে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ। শেষ পর্যন্ত ওই গোলেই নির্ধারণ হয় শিরোপা।

গত মাসে যখন নিশ্চিত হয়েছিল চেলসি আর ম্যানচেস্টার সিটি ফাইনালে খেলছে, তারপর ঘরোয়া লিগে-কাপে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। দুবারই চেলসি জিতেছে। ব্যতিক্রম হলো না আজও।

এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বাদ পায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন চেলসি। এবার জার্মান কোচ টমাস টুখেলের ছোঁয়ায় বদলে গেছে আগের মৌসুমেও ধুঁকতে থাকা চেলসি। যার ফল এলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার মাধ্যমে। আর কোচ হিসেবেও টমাস টুখেলের এটি প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর আগে গত মৌসুমে পিএসজিকে ফাইনালে তুলেছিলেন এই জার্মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories