• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে বাউবির মতবিনিময় সভা

প্রজন্মের আলো / ১৮৯ শেয়ার
Update শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

আরিফুল ইসলাম :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা ২৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে। বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে সক্রিয় ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/ সমন্বয়কারী/ অধ্যক্ষগণের সাথে ২৮ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় আঞ্চলিক কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/ সমন্বয়কারী/ অধ্যক্ষগণ এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহাঃ আবু বাককার। অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানকে সমুন্নত করতে হবে। এক্ষেত্রে সমন্বয়কারীগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যা যা প্রয়োজন সেই সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানান।
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন তাঁর স্বাগত বক্তব্যে পরীক্ষা সুষ্ঠুগ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান সম্পন্নে সমন্বয়কারী/ ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সুষ্ঠুশ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আঞ্চলিক কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট  আলী আহাম্মদ। পরিশেষে, সভার সভাপতি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহা: আবু বাককার মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories