• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রজন্মের আলো / ২৬ শেয়ার
Update বুধবার, ২০ মে, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নির্বাচন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার (প্রতিষ্ঠানে) নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারব।

কোন নির্বাচন আগে হবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, কোন নির্বাচন আগে বা পরে হবে তা চূড়ান্ত করা হবে বাজেটপ্রাপ্তির ওপর ভিত্তি করে। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরে শুরু হবে বলে আমি মনে করি। কারণ, বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি উৎসবমুখর হয়।

তিনি বলেন, যেসব নির্বাচনে অপেক্ষাকৃত বেশি বাজেটের প্রয়োজন, সেগুলো পরের ধাপে সম্পন্ন করা হবে।”স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৫ মে বলেছিলেন, ‘আগামী এক বছরের মধ্যে’ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার।

তবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সোমবার বলেন, স্থানীয় নির্বাচন কবে হবে এখনও ফাইনাল হয়নি। নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমাদের কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ নিয়ে কাজ শেষ করে আমরা সরকারের সঙ্গে বসব। সরকার তো চাই-ঘোষণা দিয়েছে এ বছরের মধ্যে শুরু করবে। এটার জন্য সময় লাগে।

স্থানীয় সরকারের নির্বাচন করতে কত ব্যয় হবে, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ব্রিফিংয়ে বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তারা তাদের ফরম্যাট অনুযায়ী এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট প্রস্তাব করবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে ধাপে-ধাপে আমরা পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করব। এই সময়ের মধ্যেই আগে-পরে যে কোনো সময় ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও হবে।

সরকারের অবস্থান তুলে প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সচল ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাজেট বরাদ্দ পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোর সাথে সমন্বয় করে চূড়ান্ত তফসিল ও প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

কয়েকটি দল ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করেছে। এক্ষেত্রে বিএনপি কী করবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে। আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন নির্বাচন করবে নিরপেক্ষভাবে। বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল। যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে আমাদের। নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে। আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories