• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

হাই প্রেসার নিয়ন্ত্রণে রাখার উপায়

প্রজন্মের আলো / ৩০২ শেয়ার
Update মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

আজকাল এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। হাইপারটেনশন বা হাই প্রেসার, যাকে উচ্চ রক্তচাপও বলা হয়। এটি তখনই ঘটে যখন রক্তের অত্যধিক চাপ পড়ে ধমনীতে। এর ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। হৃদযন্ত্র দৈনিক যে পরিমাণ রক্ত সরবরাহ করে, ধমনী সরু হয়ে গেলে তাতে চাপ পড়ে। যাকে বলা হয় উচ্চ রক্তচাপ।

প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ টের পাওয়া যায় না। এই কারণে প্রায়ই তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব হয় না। ফলে দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে।

এই রোগে ভুগছেন এমন ব্যক্তিরা প্রাথমিকভাবে এটি সম্পর্কে অবগত থাকেন না। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ৫ উপায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন খুব সহজেই।

এজন্য যা যা মেনে চলতে হবে-

তা হলো- ১. রক্তচাপ নির্ণয়ের পর থেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণ ও পরীক্ষা করা জরুরি।

২. প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ কম রাখুন। খাবারে কখনও অতিরিক্ত লবণ দিবেননা।

৩. সুস্থ শরীরের জন্য উচ্চতা অনুযায়ী নির্ধারিত ওজন বজায় রাখুন। এটি সুস্থ থাকার প্রথম পদক্ষেপ। নিয়মিত ব্যায়াম করুন। স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে আপনার ওজন ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখুন।

৪. নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখুন। নিয়মিত ওয়ার্কআউট উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ও হৃদযন্ত্রকে সুস্থ রাখে। দৈনিক আপনার রুটিনে অন্তত আধা ঘণ্টা শরীরচর্চা রাখুন।

৫. প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। চর্বিযুক্ত খাবার, ধূমপান, শারীরিক কার্যকলাপের অভাব ও প্রক্রিয়াজাত খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।

কয়েকটি টিপস- আপনার খাদ্যতালিকায় আদা রাখুন। আদা একটি সুপারফুড। এটি পুষ্টিগুণে ভরপুর। এটি রক্ত সঞ্চালন উন্নত করে। এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও পেশী শিথিল করে। আপনার চা, স্যুপ, তরকারিসহ বিভিন্ন পানীয়তে আদা যোগ করে খেতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories