• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ব্র্যাক

ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ সহনশীল প্রতিবন্ধীবান্ধব বাড়ি হস্তান্তর

প্রজন্মের আলো / ৩৮০ শেয়ার
Update সোমবার, ২২ নভেম্বর, ২০২১

প্রজন্মের আলো ডেস্ক:

সাভারে রানা প্লাজা ধসের ৮ বছর পূর্ণ হবে আগামী বুধবার। এই দিনটিকে সামনে রেখে আজ সোমবার ২২ শে নভেম্বর ২০২১ সোমবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তল্লা গ্রামে দুই নারীকে দুর্যোগ সহনশীল প্রতিবন্ধীবান্ধব নতুন বাড়ি তৈরি করে দিয়েছে ব্র্যাক। এই দুজন হচ্ছেন রুবিনা ও জরিনা বিবি। এ ছাড়া সায়মা বেগম একজন বিশেষ চাহিদাসম্পন্ন নারীকে তার উপযোগী বাড়ি ও ল্যাটিন সংস্কার করে দেওয়া হয়েছে।

এই মানবিক দুর্যোগে জীবিত শ্রমিকদের মধ্যে ব্র্যাক ইতিমধ্যে ১৫ জন গৃহহীন কে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি হস্তান্তর করেছে। আজ জরিনা বিবির বাড়িটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, জেলা ব্র্যাক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বাড়িটি ঘুরেফিরে দেখে তার প্রশংসা করেন। তিনি বলেন, “কাউকে পেছনে রেখে নয়, সবাইকে নিয়েই উন্নয়ন”- ব্র্যাক যে এই নীতিতে বিশ্বাসী, আবারও তার প্রমাণ রাখলো। অসহায় জরিনা বিবির মৌলিক চাহিদা বাসস্থানের প্রয়োজন পূরণ করায় ব্র্যাককে ধন্যবাদ কানান তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, “রানা প্লাজা দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাক প্রশংসার দাবীদার।’’

নতুন বাড়ি  পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বামী পরিত্যক্তা জরিনা বিবি। তিনি জানান, ঘটনার ৭ বছর পর তিনি হাঁটাচলা করতে পারলেও নানারকম অসুস্থতায় ভুগছেন। এই মাথা গোঁকার ঠাঁইটি পেয়ে তিনি এখন আশার আলো দেখছেন।

রানা প্লাজা ধসের পর অনেকে এখনো দুঃসহ সেই শারীরিক ও মানসিক ক্ষতকে বয়ে চলেছেন। ব্র্যাক তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে অধিক ক্ষতিগ্রস্ত ১১০ জনকে বিশেষভাবে চিহ্নিত করে। তারপর এইসব মানুষের আর্থ-সামাজিক অবস্থার পুনরুদ্ধারের জন্য উপযুক্ত করে তুলতে দীর্ঘমেয়াদী সহায়তার উদ্যোগ নেয়। এরই অংশ হিসাবে ব্র্যাক একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করে যাতে ৬১ জনকে জীবিকা সহায়তা, ২৪ জন মেধাবী সন্তানদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি, ১৪ জনকে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা, ১৯ টি  গৃহহীন পরিবারে দুর্যোগ সহনশীল প্রতিবন্ধীবান্ধব গৃহ নির্মাণ, ১০ টি পরিবারে নিরাপদ পানি ও পয়: নিষ্কাশন ব্যবস্থা (ওয়াশ ব্লক) প্রভৃতি অন্তর্ভুক্ত হয়েছে ।

গৃহহীন তথা সহায়তাহীন পরিবারে যে বাড়ি তৈরি করে দেয়া হয়েছে তার বিশেষত্ব এই যে, সেগুলিতে রয়েছে প্রবাহমান পানির সুবিধা, সৌরশক্তি, বজ্রপাত নিরোধক দণ্ড ও বিশেষ চাহিদা সম্পন্নদের উপযোগী রেম্প ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories