• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে

মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রজন্মের আলো / ২৮২ শেয়ার
Update রবিবার, ৩০ মে, ২০২১

অনলাইন ডেস্ক:

সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে নোয়াখালীতে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও নোয়াখালী আদালতের নাজির মোহাম্মদ আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এই মানববন্ধন থেকে আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।

আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ব্যানারে রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি আজিজুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, হাসান জাবেদ, নাজমুল আহসান রাজু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন প্রমুখ অংশ নেন।

নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেনের বিরুদ্ধে ৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬শ ২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দেশে বিদেশে ২৭ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৬৬ টাকার লেনদেন ও স্থানান্তরের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০১৯ সালের ৫ আগষ্ট পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। এই দুটি মামলায় দুদকের আবেদনে নোয়াখালী আদালত থেকে ওইবছরের ৪ সেপ্টেম্বর আলমগীর হোসেনের ব্যাংক একাউন্ট জব্দ করার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে যে জমি নিয়ে অভিযোগ সেই জমি বিক্রি বা হস্তান্তরের করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আলমগীর হোসেন ও তার স্ত্রীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এনিয়ে সময় টিভিতে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে আফজাল হোসেনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি মামলা এবং গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories