• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বিশ্বকে তামাকমুক্ত করতে ডব্লিউএইচওর ‘কুইট টোবাকো অ্যাপ’ চালু

প্রজন্মের আলো / ৩৭৭ শেয়ার
Update মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে তামাকজাত পণ্যের ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ‘কুইট টোবাকো অ্যাপ’ নামের এই মোবাইল অ্যাপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য—যারা ধূমপান ত্যাগ করতে চাইছেন, কিন্তু বিভিন্ন কারণে সফল হতে পারছেন না। মঙ্গলবার থেকে এই অ্যাপটি চালু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং এক বিবৃতিতে বলেন, ‘মানবদেহের জন্য তামাক অত্যন্ত ক্ষতিকর ও প্রাণঘাতী। মানুষকে তামাকজাত পণ্য সেবন ও ধূমপান থেকে দূরে রাখতে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি।’

এই অ্যাপটি ধূমপান ছাড়তে চাওয়া ব্যক্তিদের ধূমপানে আসক্তি কমানো, ধূমপান ছাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণসহ বিভিন্ন মানসিক সহায়তা দেবে বলে বিবৃতিতে জানিয়েছেন পুনম ক্ষেত্রপাল সিং। দক্ষিণপূর্ব এশিয়ায় ধূমপান বন্ধে সম্প্রতি শুরু হওয়া ‘ধূমপান ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ’ প্রচারাভিযানের আওতায় এই অ্যাপটি আনা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে গত ২১ বছরে বিশ্বের যেসব অঞ্চলে দ্রুতহারে ধূমপায়ীর সংখ্যা কমেছে, সেসবের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণপূর্ব এশিয়া; কিন্তু এখনও এই অঞ্চলে ধূমপায়ীদের শতকরা হার বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দক্ষিনপূর্ব এশিয়ার নিয়মিত ধূমপান করেন ৪৩২ মিলিয়ন মানুষ, যা এই অঞ্চলের মোট জনসংখ্যার ২৯ শতাংশ। এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ই স্মোকিংয়ে অভ্যস্ত ৩৫৫ মিলিয়ন মানুষ, তাদের মধ্যে ২৬৬ মিলিয়নের বসবাস দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে মারা যান ৮০ লাখ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories