আবু হেনা:
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার পহেলা নভেম্বর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে আত্মকর্মসংস্থানের লক্ষে ১২ যুবককে ৫ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। একইসাথে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী ও সফল আত্মকর্মী হিসাবে ফরহাদ হোসেনকে ক্রেস্ট এবং ৩০ যুব প্রশিক্ষনার্থীকে সনদ দেওয়া হয়।
উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকতেখারুল ইসলাম। দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, , ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুস ছালাম, খোরশেদ আলম প্রমুখ। দিবসের শুরুতে ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।