• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ত্বকের যত্নে আমের ফেসপ্যাক তৈরির নিয়ম ও ব্যবহার

প্রজন্মের আলো / ৩৭৬ শেয়ার
Update রবিবার, ২৭ জুন, ২০২১

 

আমের স্বাস্থ্য উপকারিতা অনেক কিন্তু আপনি জানেন কি আম শুধু খেতে সুস্বাদু এমন নয়, ত্বকের যত্নেও রয়েছে এর বহু ব্যবহার?

আসুন প্রাকৃতিক উপায়ে ত্বকের সৌন্দর্য বজায় রাখতে আম দিয়ে ফেসপ্যাক তৈরির নিয়ম ও ব্যবহার সম্পর্কে জেনে নিই।

আম ও মুলতানি মাটির ফেসপ্যাক

গ্রীষ্ম মানে ট্যানিং (ত্বকের বিবর্ণ হওয়া)। এমনকি আপনি যদি নিয়মিত বাইরে না বেরোন, তবুও আপনার মুখসহ শরীরের অন্যান্য অংশে কিছুটা ট্যানিং থাকবে। কিন্তু, দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব সহজে আম ও মুলতানি মাটির প্যাক ব্যবহার করে আপনি এই ট্যানিং দূর করতে পারেন।

এটি শুধু ট্যানিং দূর করবে এমনটা নয়, একই সঙ্গে প্যাকটির ব্যবহারে আপনার ত্বক ফিরে পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা এবং ত্বক থাকবে আর্দ্র ও স্বাস্থ্যকর ।

যা যা প্রয়োজন

বিশেষ প্যাকটি তৈরি করতে একটি পাকা আম, তিন চামচ মুলতানি মাটি, দুই চামচ গোলাপ জল এবং এক চামচ দই প্রয়োজন হবে। আলাদাভাবে এসব উপাদান ত্বকের জন্য দুর্দান্ত, তবে একসঙ্গে মেশালে কার্যকর ফেসপ্যাক তৈরি হয়।

যেভাবে তৈরি করবেন
প্রথমে দই ও আম একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটিতে মুলতানি মাটি ও গোলাপ জল যোগ করুন। এটিকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিন।

ব্যবহার বিধি
মিশ্রণটি তৈরি হয়ে গেলে মুখ ধুয়ে তারপরে মুখে লাগান। প্যাকটি লাগানোর পর ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি তাৎক্ষণিক পার্থক্য উপলব্ধি করতে পারবেন।

আম ও মধুর প্যাক
যারা ব্রণ জনিত সমস্যায় ভুগছেন তাদের ত্বকের জন্য আম ও মধুর প্যাক অত্যন্ত উপকারী। এটি আপনাকে ত্বকের রং সুন্দর করতেও সহায়তা করবে।

যা যা প্রয়োজন
এর জন্য আপনার প্রয়োজন হবে এক কাপ পরিমাণ পাকা আম, এক চামচ মধু এবং লেবুর রস।

যেভাবে তৈরি করবেন
এটি তৈরি করা খুব সহজ। ফেসপ্যাকটি তৈরি করতে ধারাবাহিকভাবে তিনটি উপাদান ভালো করে একসঙ্গে মিশিয়ে নিন।

ব্যবহার বিধি
প্যাকটি ব্যবহারের পূর্বে আপনার মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে নিন এবং তার পর মুখে মিশ্রণটির পাতলা স্তর লাগিয়ে নিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার আগে ২০ মিনিটের জন্য মুখে রাখতে হবে। এটি ত্বকের জন্য খুবই উপকারী এবং নিয়মিত ব্যবহার করলে ব্যয়বহুল ক্রিম ব্যবহারের প্রয়োজন পড়ে না। তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories