• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলামকে গণসংবর্ধনা

প্রজন্মের আলো / ১৯৭ শেয়ার
Update শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

 নাজমুল হোসাইন সেন্টু:

  নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় বান্দাইখাড়া তহশিল অফিস মাঠে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ খবিরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হাসান আলীর সভাপতিত্বে ও নায়েবে আমীর মো. শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ্যাডভোকেট আ.স.ম. সায়েম। তিনি তার বক্তব্যে বলেন,”জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে। আমরা চাই একটি সুস্থ ও সুন্দর সমাজ। খবিরুল ইসলাম একজন দক্ষ ও আন্তরিক নেতা, তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ খবিরুল ইসলাম বলেন,”আমি যদি এমপি হতে পারি, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি সহ সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমি এলাকার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট থাকব ইনশাল্লাহ।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর মো. আসাদুল্লাহ আল গালিব। তিনি বলেন,”আমরা আমাদের এলাকার উন্নয়নে একসাথে কাজ করব। খবিরুল ইসলামের নেতৃত্বে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।” এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক,চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক,মোঃ সাইদুল ইসলাম,বড়শিমলা ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল জলিল প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories