• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান উপলক্ষে স্বাগত মিছিল

প্রজন্মের আলো / ১৫১ শেয়ার
Update শনিবার, ১ মার্চ, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে একটি স্বাগত মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মোল্লা আজাদ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ খবিরুল ইসলাম। তিনি পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ খবিরুল ইসলাম বলেন,পবিত্র রমযান মাসের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি রমযান মাসজুড়ে দিনের বেলা হোটেল বন্ধ রাখা, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জনগণের সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন,পবিত্র রমযান মাসের পবিত্রতা রক্ষা,সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।এবং রমযান মাসে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত মিছিল ও আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর মো. আসাদুল্লাহ আল গালিব এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য,রমযান মাসকে সামনে রেখে জামায়াতে ইসলামী প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি পালন করে থাকে।এবারও আত্রাই উপজেলায় এই মিছিল ও আলোচনা সভার মাধ্যমে রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories