• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে নারীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১০৬ শেয়ার
Update বুধবার, ৫ মার্চ, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল ১১টায় সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।

তিনি তার বক্তব্যে নারীদের ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন,”বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীদের ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির মাধ্যমে নারীরা শুধু শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারে।নারীদের অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন।তিনি বলেন,”নারীদের ক্ষমতায়নের জন্য স্থানীয় সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে।

নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলেই তারা সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে।”এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারি মোছাঃ মিনুয়ারা খাতুন,এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories