পারভেজ গাদ্দাফী:
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম,এসএম মঞ্জুরুল আলম,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার, প্রতিবন্ধী অফিসার পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম প্রমুখ।