• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর আত্রাইয়ে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী কমিশনার

প্রজন্মের আলো / ১১৯ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

পারভেজ গাদ্দাফী
নওগাঁর আত্রাই গান্ধী আশ্রম(খাদি প্রতিষ্ঠানে) বুধবার ১২ মার্চ পরিদর্শন করেন ভারতীয় সহকারী কমিশনার মনোজ কুমার।তিনি সকাল এগারোটায় গান্ধী আশ্রমে পৌছালে তাকে ফুল দিয়ে বরন করেন গান্ধী আশ্রম কমিটির সাবেক সভাপতি  প্রভাষক আমিনুল ইসলাম ও আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজের প্রফেসর মতিউর রহমান।
মনোজ কুমার পায়ে হেঁটে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কমিটির সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। তিনি মহাত্মা গান্ধীর ঘর,পিসি রায়ের ঘর, একশো বছরের পুরাতন মাটির তৈরী তৈজসপত্র,পুরাতন কুয়ার আবস্থান,রিলিফ বন্টনের ঘর,রেশম চাষের জমি,পুকুর পরিদর্শন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি গান্ধী আশ্রমের সকল জিনিসপত্র রক্ষণাবেক্ষণ জন্য কমিটির নিকট ও সকল এলাকাবাসীর নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহাত্মা গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। ব্রিটিশদের পণ্য বর্জন ও নিজেদের তৈরি কাপড় ব্যবহারের প্রতি তিনি সর্বপ্রথম ঘোষণা দেন। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা।
গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। কিন্তু এর সবগুলোই ছিল স্বরাজ অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories