পারভেজ গাদ্দাফী :
নওগাঁর আত্রাই মাজলিসু দা’ওয়াতিহ্ সুন্নাহ্, উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে ৪ এপ্রিল শুক্রবার বাদ আছর বয়ানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহতামিম আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা পালসা, আত্রাই, আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল হক সাহেব দা. বা.। সহ সভাপতির দায়িত্ব পালন করেন মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা, আত্রাই, আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খান সাহেব দা. বা.।
প্রধান মেহমান হিসেবে ছিলেন,সিনিয়র মুহাদ্দিস জামিল মাদ্রাসা,বগুড়া, আল্লামা আব্দুল হক হক্কানী সাহেব দা.বা.।বিশেষ মেহমান হিসেবে ছিলেন মুহতামিম জামিয়া আরাবিয়া দারুল উলুম,সান্তাহার, আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুল ইসলাম সাহেব দা.বা. এবং মুহতামিম, দপ্তরীপাড়া মাদ্রাসা, নওগাঁ, আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দা. বা.।
আলোচনা করেন তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা মুনাযিরে যামান, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজী সাহেব দা.বা.।
ফাযেলে দারুল উলুম দেওবন্দ ভারত, আহলুস সুন্নাহ ওয়াল জামা’আতের মুখপাত্র, মুনাযিরে যামান, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শফী কাসেমী সাহেব দা.বা.।
আলোচকগন ইসলাম,ইমান,আমল, কেয়ামতের আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে তুলে ধরেন। সকলকে হিংসা-ভেদাভেদ ভুলে আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্য ও রাসূলের আদর্শকে মেনে চলার উপর গুরুত্ব প্রদান করেন ।
ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করেন ইমাম,উলামা ও অত্র এলাকার ইসলাম প্রিয় সর্বস্তরের জনসাধারণ।উক্ত ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেন মাজলিসু দা’ওয়াতিস্ সুন্নাহ্ আত্রাই, নওগাঁর সদস্য বৃন্দ।