• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

এসএসসি পরীক্ষা-২০২৫

আত্রাইয়ে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ

প্রজন্মের আলো / ২১৮ শেয়ার
Update শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

সুষ্ঠু সুন্দর ও নকল মুক্ত পরিবেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫)থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে নওগাঁর আত্রাই উপজেলার কারিগরি ও মাদ্রাসা সহ ৫ টি কেন্দ্রে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৮২০ জন এর মধ্যে ছাত্র ৯৮২ এবং ছাত্রী ৮৩৮ জন পরিক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করছে।

উপজেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেন।
এ সময় তিনি বলেন, এবার বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অন্য কোনো অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার পরীক্ষা কেন্দ্রে বিশেষ নজর রাখা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এ বছরের এসএসসি পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories