• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রজন্মের আলো / ১৩৭ শেয়ার
Update সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সারে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি জমকালো র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালীতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন।

তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেম, যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন,

কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম. কামরুজ্জামান, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ অফিজ উদ্দিন মীর, আত্রাই থানা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেত্রুেটারী মো. তোজাম্মেল হক, ইউপি নির্বাচন মো. আফজাল হোসেন, মো. খবিরুল ইসলাম, মোঃ নাজিমুদ্দিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু,সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক,আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার , সাবেক ছাত্র প্রতিনিধি মো. তারেক আহমেদ সম্রাট, প্রমুখ।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতার আসর অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories