• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রজন্মের আলো / ১০১ শেয়ার
Update সোমবার, ১২ মে, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাই উপজেলায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি উদযাপিত হয়েছে।

শনিবার (১০ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক শিক্ষাই তার ভিত্তি। আমাদের লক্ষ্য, প্রতিটি শিশু যেন সমান সুযোগ পেয়ে নিজের মেধা ও সৃজনশীলতা বিকাশ করতে পারে।

আজকের এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলারও একটি মাধ্যম।” তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তুলি, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না।” এসময় তিনি অনুষ্ঠানের সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে পেরে গর্বিত বোধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। এছাড়াও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুনার রশিদ, পবিত্র কুমারসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories