• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

প্রজন্মের আলো / ১১২ শেয়ার
Update বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণের জন্য সচেতনতামূলক অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসাগুলোতে লবণ বিতরণ করা হয়।

বুধবার (৪ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২৩টি এতিমখানা ও মাদ্রাসার মাহতামিমদের মধ্যে চাহিদামতো লবণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, “কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি, যাতে এটি দ্রুত নষ্ট না হয়। এজন্য লবণ ব্যবহার একটি কার্যকর পদ্ধতি। আমরা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সহযোগিতা করছি, যাতে তারা চামড়া সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিমখানা ও মাদ্রাসাগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা কুরবানির চামড়া থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন। এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভূমি অফিসের হেড এ্যাসিস্টান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এ কর্মসূচির মাধ্যমে কুরবানির চামড়া সংরক্ষণে স্থানীয় জনগণ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories