• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

প্রজন্মের আলো / ১০৬ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী ইম্প্যাক্ট বায়োগ্যাস প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) বৈকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান।

তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে গঠনমূলক দিকনির্দেশনা দেন এবং বয়োগ্যাস প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বয়োগ্যাস প্রযুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ।

এটি কেবল জ্বালানির চাহিদা মেটায় না, বরং পরিবেশবান্ধব কৃষি ও খামার ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, তেমনি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

আমি আশা করি, প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বীতা অর্জনের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. বুলবুল হোসেন, উপাধ্যক্ষ মো. সোহেল রানা, ইম্প্যাক্ট প্রজেক্টের অফিসার হরিমোহন ও সিএস কবির হোসেন, সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়।

প্রশিক্ষণটি পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories