• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত

প্রজন্মের আলো / ১৫৪ শেয়ার
Update মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সংবাদদাতা:

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস  পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ। এসময় বক্তারা যুবসমাজের উন্নয়ন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সরকারি উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজ দেশের ভবিষ্যৎ। প্রযুক্তির সঠিক ব্যবহার ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুব শক্তিকে আরও এগিয়ে নিতে হবে। শুধু চাকরির প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। সরকার যুব উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদুল আলম পিন্টু। তারা যুবসমাজের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষিত যুব ও যুব নারীদের মধ্যে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে লাবনী বালা, তিথি সরকার, ফরহাদ হোসেন, চাঁদনী আক্তারসহ ১৭ জন যুব ও যুব নারী চেক গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories