পারভেজ গাদ্দাফী :
নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১.০০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এ র্যালি বের হয়।উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে র্যালি শেষ হয়।
“অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।১৮ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।
সকালে র্যালির ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান (ভারপ্রাপ্ত)।র্যালিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান। বিশিষ্ট শুটকি মাছ ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসিব। মুনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট। সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, সাংবাদিক,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন,জাতীয় মৎস্য সপ্তাহের লক্ষ্য হচ্ছে জনগণকে দেশীয় মাছ সংরক্ষণে উদ্বুদ্ধ করা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ আমাদের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির অঙ্গীকার বহন করছে। আমাদের প্রত্যেককে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে এগিয়ে আসতে হবে। ‘আভয় আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’—এই মূলমন্ত্রকে ধারণ করে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা মৎস্য উৎপাদন বাড়িয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি। আসুন, মৎস্য সম্পদ রক্ষায় সবাই মিলে একসাথে কাজ করি।”
আয়োজকরা জানান”জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ আমাদের প্রাণ ও পুষ্টির উৎস মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের অঙ্গীকার। এ আয়োজনের মাধ্যমে জনগণকে সচেতন করে মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি—মৎস্য খাত দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন, সবাই মিলে মৎস্য খাতকে এগিয়ে নিয়ে যাই।”