• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর আত্রাইয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Tonmoy / ১৯৬ শেয়ার
Update বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
oplus_0

পারভেজ গাদ্দাফী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার নওগাঁর আত্রাই উপজেলায় উদযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। সকাল থেকেই থানা বিএনপির কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ, ব্যানার-ফেস্টুনে সেজে উঠেছিল পুরো প্রাঙ্গণ।সবার মুখে ছিল উৎসব, অঙ্গীকার আর গণতন্ত্রের ডাক।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উপজেলা বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জমায়েত হন। সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পতাকা উত্তোলনের পর সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতা-কর্মী, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো আত্রাই শহর।
শোভাযাত্রা শেষে থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভায় বক্তারা বলেন—
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। আজ তার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দিন নয়, বরং এটি একটি অঙ্গীকার—গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করার অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক , সাবেক যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি জনাব এস এম রেজাউল ইসলাম (রেজু)।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন। সাবেক আহ্বায়ক আত্রাই উপজেলা বিএনপি আব্দুল জলিল চকলেট। সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি কামরুল হাসান সাগর। সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি আবু বক্কর। আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।আহবায়ক আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল মোঃ আজাদ আলী।সদস্য সচিব আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল এস এম মানোয়ার হোসেন লোটাস ।অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী দল ঢাকা,অ্যাডভোকেট আব্দুল মতিন।আত্রাই উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম।যুগ্ন আহ্বায়ক আত্রাই উপজেলা যুবদল পারভেজ ইকবাল। যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখা,আশরাফুল ইসলাম লিটন। সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন।পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, লিয়াকত আলী (বাবু)।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুর হক বাবু।মনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স নওগাঁ মোঃ রুবেল হোসেন পাপ্পু।উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।
উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম (রেজু) বলেন,গৌরবের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ হোক আমাদের অঙ্গীকার।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত নেতৃবৃন্দ এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন আত্রাই উপজেলার ৮টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। কার্যালয় প্রাঙ্গণ রঙিন ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, কেউ কেউ দলীয় গান, নৃত্য পরিবেশন করে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories