• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

প্রজন্মের আলো / ১৩৮ শেয়ার
Update সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চৌকিদার নকুল হোসেনের মোবাইল ফোনে ০১৮৬০-৪৯২৩১৯ এই মোবাইল নম্বর থেকে একটি কল আসে।

আত্রাই উপজেলার এসিল্যান্ডের পরিচয় দিয়ে চৌকিদারকে বলা হয়, ভবানীপুর বাজারের কয়টি মিষ্টির দোকান আছে। পরে চৌকিদারের মোবাইল ফোনেই মিষ্টি ব্যবসায়ীদের সাথে কথা বলে ৬ জন মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে এসিল্যান্ড পরিচয়দানকারী চক্রটি।

ভবানীপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী সম্রাট হোসেন বলেন, চৌকিদার নকুল আমাকে মোবাইল ফোন ধরিয়ে দেন। অপর প্রান্ত থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে আমার নিকট টাকা দাবি করেন। আমি সরল মনে ৩ হাজার ২০০ টাকা দিয়ে দিই। এভাবে বাজারের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ, গৌতম, পলাশ ও নজরুলসহ ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ২০০ টাকা গ্রহণ করে।

চৌকিদার নকুল বলেন, এসিল্যান্ড পরিচয় দেয়ায় আমি তার কথা মত ০১৮১০-৯১৫২৯১ নম্বরে টাকা বিকাশে পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। এটি প্রতারক চক্রের কাজ। ওই নম্বরটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আমি বিষয়টি ইউএনও স্যার-কে অবহিত করেছি। তার নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছে। এটি একটি প্রতারণার ঘটনা। দ্রুত প্রতারকদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং জনগণকে এ ধরনের অজানা ফোন ও অর্থ প্রদান থেকে সবসময় সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories