• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রজন্মের আলো / ৯৪ শেয়ার
Update রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মো: খালেক হাসান:

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানাজা অনুষ্ঠানে  আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান (অতিরিক্ত দায়িত্ব) ও আত্রাই থানার ওসি কাউছারসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য সচিব মোঃ আনছুর রহমান ও সদস্য কাজী রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি ছিলেন আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক সহযোদ্ধা। তার অবদান দেশ ও জাতি স্বরণ করবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

উল্লেখ্য,নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদার (৭০) শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি মৃত মছির উদ্দিন সরদারের সন্তান ছিলেন। ঐ দিন বেলা ২টায় তার নিজ গ্রামে গার্ড অব অনার প্রদর্শনের     পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories