সংবাদদাতা:
নওগাঁর আত্রাই উপজেলায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. রাকিবুল হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর,যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারউপস্থিত ছিলেন।