নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন সারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাত সমর্থিত নওগাঁ ৬ (আত্রাই-রাণীনগর) এমপি পদ প্রার্থী মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সহকারী সচিব বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতি তার বক্তব্যে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপত্তায় সম্পন্ন হবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জহুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম, সার্বজনীন পূজা উদযাপন কমিটির
সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, এ্যাড: সনৎ কুমার প্রামানিক, স্বপন কুমার। এছাড়াও ৫১ টি পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।