• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৩৬ শেয়ার
Update শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

খালেক হাসান:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বৈকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের মাঠ থেকে মিছিলটি বের হয়ে আত্রাই ব্রিজ, সিএনজি স্টেশন ও রেলগেট অতিক্রম করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাহেবগঞ্জ উপজেলা মেইন গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির দৃশ্যমান বিচার, হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আত্রাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া এবং এর সাফল্য নির্ভর করে রাজনৈতিক দলের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপর। আমাদের দাবি সর্বদা একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য, যেখানে জনগণের ভোটই হবে চূড়ান্ত কথা।

তিনি আরও বলেন, আমরা আইনের শাসন, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পক্ষে। আমাদের লক্ষ্য সকল নাগরিকের জন্য শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। আমাদের প্রস্তাবিত পাঁচ দফা দাবি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। এবং সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে আমাদের এই শান্তিপূর্ণ প্রস্তাবগুলো বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বৈকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের মাঠ

থেকে মিছিলটি বের হয়ে আত্রাই ব্রিজ, সিএনজি স্টেশন ও রেলগেট অতিক্রম করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাহেবগঞ্জ উপজেলা মেইন গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির দৃশ্যমান বিচার, হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আত্রাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া এবং এর সাফল্য নির্ভর করে রাজনৈতিক দলের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপর। আমাদের দাবি সর্বদা একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য, যেখানে জনগণের ভোটই হবে চূড়ান্ত কথা।

তিনি আরও বলেন, আমরা আইনের শাসন, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পক্ষে। আমাদের লক্ষ্য সকল নাগরিকের জন্য শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। আমাদের প্রস্তাবিত পাঁচ দফা দাবি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। এবং সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে আমাদের এই শান্তিপূর্ণ প্রস্তাবগুলো বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories