• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

প্রজন্মের আলো / ৯৮ শেয়ার
Update শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

তানভীর রহমান:

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলের হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শহরের নওজোয়ান মাঠের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ হয়।

সমাবেশ পরিচালনা করেন শিক্ষার্থী মোরশেদ আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মওলানা দেলোয়ার হোসেন, নওগাঁ ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিন বারি, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিশ্ব মানবাধিকারকর্মীদের পাঠানো ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বহরে ইসরাইল ‘জলদস্যুর’ মতো হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করেছে।

তারা জানান, বৃহস্পতিবার রাতে ইসরাইলের ‘শায়েতেত ১৩’ নামে একটি বিশেষ নৌ কমান্ডো ইউনিট গোপনে হামলা চালিয়ে বহরের অধিকাংশ জাহাজ দখলে নেয় এবং শত শত যাত্রীকে আটক করে।

বক্তারা বলেন, এই বহরে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন, যারা শান্তিপূর্ণভাবে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসরাইল তাদের থামিয়ে দিয়ে মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে।

বক্তারা আরও বলেন, ইসরাইল গাজায় যেমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তেমনি সাহায্য পাঠানোও বন্ধ করে দিচ্ছে- এটি মানবতার বিরুদ্ধে বড় ধরনের অপরাধ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান- ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বক্তারা বলেন, গাজার মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। মানবতা আজ বিপন্ন, বিশ্ববাসীর একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories