• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৯৩ শেয়ার
Update শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মো. খালেক হাসান:

নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় কালিকাপুর ইউনিয়নের ইকবালের মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাসার। প্রধান অতিথির বক্তব্যে কে এম খায়রুল বাসার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাই আমাদের পথচলার প্রেরণা। তিনিই ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থানকারী। তাঁর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি আজও সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সংগ্রাম করছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর দেখানো পথেই আজও জাতীয়তাবাদী দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। খায়রুল বাসার আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও গতিশীল নির্দেশনায় দলটি বর্তমান সংকট মোকাবেলায় সক্ষম হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শিক প্রেরণা এবং জনগণের সাথে তাঁর আত্মীয়তাসুলভ সম্পর্কই দলকে বর্তমান সময়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্যে তিনি দলীয় কর্মীদের মধ্যে জিয়ার আদর্শ বাস্তবায়নে আরও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল হাকিম, সদস্য স ম সাজ্জাদ হোসেন তোতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীবৃন্দ প্রমুখ। সভায় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories