• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক — ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এক্সক্লুসিভ লাইভ সাক্ষাৎকারে রেজাউল ইসলাম রেজু

প্রজন্মের আলো / ৩০৩ শেয়ার
Update সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনে নির্বাচনী হাওয়া জোরদার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ভাবনা ও রাজনীতির বাস্তব চিত্র নিয়ে ডিবিসি নিউজ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ইলেকশন এক্সপ্রেস।
 ১২ অক্টোবর ২০২৫, রোববার বিকাল ৪টায় আত্রাই উপজেলা বিএনপির সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এস. এম. রেজাউল ইসলাম রেজু-এর এক্সক্লুসিভ লাইভ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।
সাক্ষাৎকারের স্থানটি ছিল আত্রাই উপজেলা বিএনপি পার্টি অফিস সংলগ্ন বিহারীপুর রেলগেট এলাকায়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
এ সময় এস এম রেজাউল ইসলাম রেজু সকলকে উদ্দেশ্য করে বলেন,আত্রাই–রানীনগরের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটাই আমার অঙ্গীকার। ধানের শীষ প্রতীক হলো জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রতীক।তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক—এই প্রত্যাশা নিয়েই আমরা এগোচ্ছি।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ আত্রাই-রানীনগর গড়ে তুলব। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে জনগণের উন্নয়ন নিশ্চিত করব। বেকারত্ব দূর করতে সকলকে নিয়ে কাজ করবো। আত্রাই রানীনগরের জনগণ যেন তাদের সকল নাগরিক অধিকার ফিরে পায় সে বিষয়ে কাজ করবো।বাংলার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া যাবে না। আমি বিশ্বাস করি, প্রতিটি নাগরিকের অধিকার আছে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটে অংশগ্রহণ করার।
সভাস্থলে একসাথে ধ্বনিত হয়েছে স্লোগান
“চলুন, প্রিয় নেতার পাশে দাঁড়াই — ধানের শীষের পক্ষে আওয়াজ তুলি।”বিশেষ করে তরুণ প্রজন্ম ঘোষণা দিয়েছে তাদের প্রথম ভোট ধানের শীষের প্রতীকেই হবে।
সভাস্থলে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা ঘোষণা দিয়েছেন তাদের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অনুষ্ঠান শুধু একটি সাক্ষাৎকার নয়; বরং নওগাঁ-৬ আসনের নির্বাচনী অঙ্গনে নতুন মোড় সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories