• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলামের উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

প্রজন্মের আলো / ১০৬ শেয়ার
Update সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম-এর বিশেষ উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার (৩রা নভেম্বর) এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার সকাল ৯ টা থেকে ইউনিয়নের বিপুল সংখ্যক দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয়দের সুবিধার কথা চিন্তা করে ইউপি চেয়ারম্যান ঘোষণা করেছেন এখন থেকে নিয়মিত প্রতি সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হবে।

​এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল-এর স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মো. জাকারিয়া আরাফাত। তিনি ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে, এমবিবিএস, ডিএ (এনেস্থিসিয়া ও পেইন মেডিসিন), সিসিডি (ডায়াবেটিস), পিজিটি (মেডিসিন), পিজিটি ডিপ্লোমা ইন ডায়াবেটোলজি, ডিএমইউ (অ্যাডভান্স আলট্রাসনোগ্রাফি এন্ড কালার ডপলার)।

​ডাঃ মো. জাকারিয়া আরাফাত উপস্থিত রোগীদের দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এখানে এসে এত বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অনেক সময় অর্থের অভাবে বা দূরত্বের কারণে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে না।

চেয়ারম্যান খবিরুল ইসলামের এই নিয়মিত উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই ক্যাম্পের মাধ্যমে পাঁচুপুর ইউনিয়নের মানুষ প্রতি সপ্তাহে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা বিনামূল্যে পাবেন এবং সুস্থ জীবন যাপন করতে পারবেন।

​ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, জনগণের সেবা করাই জনপ্রতিনিধির মূল কাজ। আমার ইউনিয়নের মানুষ যাতে সুস্থ থাকে, সেই লক্ষ্যেই ডাঃ জাকারিয়া আরাফাত-এর মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এই উদ্যোগ নিয়েছি।

আলহামদুলিল্লাহ, প্রথম দিনেই বিপুল পরিমাণ রোগীর উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। এখন থেকে নিয়মিত প্রতি সোমবার আমাদের এই কার্যক্রম চলবে। আমি আশা করি, সমাজের বিত্তবান ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসে আমাদের এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories