• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু  

প্রজন্মের আলো / ১৫৫ শেয়ার
Update শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ষ্টাফ রিপোটারঃ

​দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময়ের এক গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তি টেনে এবার বিদায় নিলেন নওগাঁর আত্রাইয়ে অবস্থিত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক (দুলু)।  শিক্ষা ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্বকে কলেজ কর্তৃপক্ষ শনিবার   (১৫ নভেম্বর) সকাল ১১ টায় এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সশ্রদ্ধ বিদায় জানিয়েছে। ​কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আবেগঘন আয়োজনে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি এবং কর্মচারীদের উপস্থিতিতে যেন এক মিলনমেলা তৈরি হয়েছিল।

​মো. মাহবুবুল হক (দুলু) ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের একজন পথপ্রদর্শক। ১৯৯৪ সালের ২৮ জুন প্রভাষক (দর্শন) পদে যোগদান, ২০১০ সালে উপাধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ। ​অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব লাভ। দীর্ঘ পথচলার সমাপ্তি টেনে গত শুক্রবার (১৪ নভেম্বর) ২০২৫ ইং তারিখে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে সুপরিচিত। অধ্যক্ষের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি পূর্বে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষক কর্মচারী পরিষদের সম্পাদক ও প্রভাষক এস এম সোহরাব হোসেন-এর সঞ্চালনায় ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সালাহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হক দুলু এই অঞ্চলের শিক্ষা প্রসারে ও কলেজটির উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা সত্যিই অনস্বীকার্য।

একজন আদর্শ শিক্ষক এবং প্রশাসক হিসেবে তিনি সকলের কাছেই অনুসরণীয় হয়ে থাকবেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, সরকারি চাকরির সময়সীমা শেষ হলেও তিনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবেন বলে তাঁর বিশ্বাস।

​বিদায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক দুলু তাঁর বক্তব্যে গভীর আবেগ প্রকাশ করেন। দীর্ঘ পথচলায় এই কলেজ, ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। আজ বিদায় জানাতে গিয়ে মনটা ভারাক্রান্ত হচ্ছে। কিন্তু জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের মুহূর্তটি আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত।

তিনি সকল সহকর্মী ও কলেজ পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, কলেজটি ভবিষ্যতেও তার গৌরবের ধারা অব্যাহত রাখবে এবং এ অঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে আলোকিত করবে। তিনি সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন এবং কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন। ​​অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক দুলু ও অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরীকে আনুষ্ঠানিক ভাবে এই বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়।

বিদায় বক্তব্য রাখেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম  মুনসুর রহমান, সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক মোল্লাহ মোহাম্মদ মতিউর রহমান (অবসরপ্রাপ্ত) , প্রভাষক জাহাঙ্গীর আলম মিঠু, আসাদুজ্জামান, সিমা রাণী, সালেহা, ড. শিল্পী রাণী, আখতারুজ্জামান, এ্যাড. আবু মাসুম, রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, আত্রাই মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক, মাহবুবুল হক দুলুর ছোট মেয়ে মোছা. মাহবুবা সুলতানা সোনালী, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল ও বেলাল, সদ্য বিদায়ী অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা আবেগাপ্লুত পরিবেশে তাঁকে বিদায় জানান এবং সম্মাননা উপহার সামগ্রী তুলে দেন। শিক্ষকের প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসার দৃশ্য সত্যিই ছিল মনোমুগ্ধকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories